স উল্টে শিশুসহ আহত ৩০

গাংনীতে পিকনিকের বাস উল্টে শিশুসহ আহত ৩০

গাংনীতে পিকনিকের বাস উল্টে শিশুসহ আহত ৩০

মেহেরপুরের কুষ্টিয়া সড়কে পিকনিকের বাস উল্টে ছয় শিশু ও নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল জোড়পুকুড়িয়া মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।